

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর- ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর- ০১৫৫০-০৬৪২২৬ (Whats app) ও ০১৫৫০-০৬৪২২৭।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলাসংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মন্তব্য করুন

