

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী- এমন মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি বলছে, সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা রাখলেও একটি মৌলিক ক্ষেত্রে দলগুলোর অনড় অবস্থান ভিন্ন থাকায় জুলাই সনদটি দুর্বল হয়েছে। ফলে রাষ্ট্র সংস্কার ভিত্তি শুরুতেই দুর্বল হয়ে পড়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
টিআইবি জানায়, ১১টি সংস্কার কমিশনের ক্ষেত্রে যেগুলো বাস্তবায়ন হওয়া উচিত ছিলো সেগুলো হয়নি। বিচার ও প্রতিশোধকে একাকার করে ফেলা হয়েছে।
কাজেই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। কতটুকু বিচার হয়েছে তা নিয়ে প্রশ্ন থাকবে। আগে এক দল থাকলেও এখন ত্রিমুখী দলের শক্তি পরিলক্ষিত হচ্ছে।
আসন্ন নির্বাচন বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে বিষয়ে লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান নয়।
মন্তব্য করুন
