সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: কৃষি উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
কৃষি উপদেষ্টা
expand
কৃষি উপদেষ্টা

দেশের কোথাও কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না বলে জানান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারণে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

পাশাপাশি চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রপ্তানি করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন