

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশন থেকে প্রকাশিত প্রকাশিত পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালায় পর্যবেক্ষকদের নিরাপত্তার বিধানটি অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশন কতৃক নিবন্ধিত সংস্থাসমূহের সর্ববৃহৎ জোট ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে নীতিমালাটি প্রকাশ করা হয়।
ইওএস-এর সভাপতি মো: ইকবাল হোসেন হীরা এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমীন-এর যৌথ স্বাক্ষরে পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা এ তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে ভোটকেন্দ্রে বাধা প্রদান করাকে বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ বলা হলেও পর্যবেক্ষকদের ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করা হয়নি। যা স্থানীয় পর্যবেক্ষকদের জন্য একই সঙ্গে মান হানিকর এবং অনিরাপদ।
এতে অবিলম্বে পর্যবেক্ষকদের জন্য অনুরুপ নীতি সংযুক্ত করার আহবান জানান তারা। অন্যথায় শীঘ্রই কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবেন।
মন্তব্য করুন

