রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে বিশেষ নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ নিয়ে চলমান আলোচনা–সমালোচনার মাঝেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে—তা এবার স্পষ্টভাবে নির্ধারণ করেছে সরকার। নতুন এমপিও নীতিমালায় বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নীতিমালার তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কোনো নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন বা তার বেশি হলে সেই ধর্মের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার ১১ নম্বর ধারার ২১ উপধারায় উল্লিখিত নির্দেশনাটি অন্তর্ভুক্ত আছে।

এদিকে, নীতিমালার ১১.১৯ নম্বর ধারায় বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ/সমমান গ্রহণযোগ্য হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন