

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চা-কফি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও প্লাস্টিকের কাপে গরম পানীয় পান করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে সতর্ক করছেন চিকিৎসকরা। কাজের ব্যস্ততায় অনেকেই ওয়ান টাইম প্লাস্টিকের কাপে চা-কফি পান করেন, যা শরীরে নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
প্লাস্টিকের খাবারের পাত্র ও কাপ ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন এক গবেষণা পুনরায় উদ্বেগ তৈরি করেছে। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, প্লাস্টিকের কাপে গরম কফি বা চা পান করলে মানুষের শরীরে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের কাপে থাকা বিসফেনল (BPA) ও থ্যালেট নামের ক্ষতিকর রাসায়নিক গরম পানীয়ের সংস্পর্শে এসে শরীরে প্রবেশ করে।
এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, হৃদযন্ত্র, লিভার ও ফুসফুসের ক্ষতি ছাড়াও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। শিশুদের ক্ষেত্রে প্লাস্টিকের বোতল ও খাবারের পাত্রও সমানভাবে ঝুঁকিপূর্ণ।
প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইড (PVC) নরম করতে যে থ্যালেট ব্যবহার করা হয়, তা শরীরে প্রবেশ করলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা থাকে। গবেষণায় দেখা গেছে, এর কারণে— শ্বাসকষ্ট, স্থূলতা, অটিজম, স্তন ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, প্লাস্টিকের কাপ থেকে নির্গত মাইক্রোপ্লাস্টিক মুখ ও লিভার ক্যানসারের কারণ হতে পারে। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, প্লাস্টিকের পরিবর্তে— মাটির ভাঁড়, স্টিল বা সিরামিকের মগ ব্যবহার করতে। এতে খাবার বা পানীয়ের গুণগত মান নষ্ট হয় না, শরীর সুস্থ থাকে এবং পরিবেশও দূষণের হাত থেকে রক্ষা পায়।
মন্তব্য করুন
