শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালত তার এই স্থায়ী জামিন মঞ্জুর করেন। মুফতি আমির হামজা ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখন, আলহামদুলিল্লাহ! বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছে সিরাজগঞ্জ আদালত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন