

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে ইসকন নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি চার মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য সোমবার (১১ মে) দিন ধার্য করেছেন আদালত।
এর আগে ৭ মে হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়।
পরে মামলাগুলোয় তার জামিনের বিষয়ে আদেশের জন্য রোববারের দিন ধার্য করেছিলেন আদালত। ওইদিন আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসকে এই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে গত বছরের ১ সেপ্টেম্বর এসব মামলায় তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট।
