মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের স্বনামধন্য শিল্পগ্রুপ স্কয়ারের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (ওভেন গার্মেন্টস) বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শুরু হয়েছে ২৭ জুলাই থেকে। প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে স্কয়ার টেক্সটাইলস ডিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস ডিভিশন

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

বিভাগ: প্রোডাকশন (ওভেন গার্মেন্টস)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইলে, স্পিনিংয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন