বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:০১ পিএম আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২টি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭ ব্যাংক সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দশম গ্রেডের বেতন সুবিধা। আবেদনের শেষ সময় ২ জুলাই ২০২৬।

(রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২)।

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার (জেনারেল)

পদের সংখ্যা: ৭২৫।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়সসীমা: সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন