

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন এবং ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএসের গবেষকরা তৈরি করেছেন একটি নতুন স্টেথোস্কোপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মাত্র ১৫ সেকেন্ডে হার্টের সমস্যা শনাক্ত করতে সক্ষম। এই ডিভাইসের মাধ্যমে হার্টের স্পন্দন অনিয়মিত কিনা, ভালভে গোলমাল আছে কিনা এবং রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে কি না—সবকিছু দ্রুত জানা যাবে।
প্রথাগত স্টেথোস্কোপ ব্যবহার করে চিকিৎসকরা হৃদযন্ত্রের কপাটিকা বন্ধের শব্দ এবং রক্ত সঞ্চালনের শব্দ শুনে রোগ নির্ণয় করেন। তবে নতুন এআই স্টেথোস্কোপ দ্রুত ছোটখাটো ইসিজি-এর মতো রিপোর্ট তৈরি করে, যা রোগীর হার্টের অবস্থা বোঝাতে সাহায্য করে।
গবেষকরা বলছেন, হার্টের অনিয়মিত স্পন্দন বা ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ প্রাথমিকভাবে সহজভাবে ধরা পড়ে না। বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, অজ্ঞান হওয়া বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অনেক সময় রোগী বুঝতে পারেন না হার্টের সমস্যা হয়েছে। এই নতুন ডিভাইস সেই ঝুঁকি কমাতে পারবে।
মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিয়োলজির বার্ষিক সম্মেলনে স্টেথোস্কোপটি প্রদর্শন করা হয়েছে। ব্রিটেনে ২০০টির বেশি ক্লিনিকে প্রায় ১২ হাজার রোগীর উপর পরীক্ষায় ইতিবাচক ফলাফল এসেছে। অনুমোদন পাওয়ার পর এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে।
মন্তব্য করুন
