সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬৭ জনে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন