

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গরমের দিনে বা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ফ্রিজে মাছ, মাংস কিংবা রান্না করা খাবার রাখলে প্রায়ই একটা তীব্র দুর্গন্ধ তৈরি হয়। অনেক সময় ফ্রিজ ভালো করে পরিষ্কার করার পরেও এই আঁশটে গন্ধ যেতে চায় না। ফলে ফ্রিজ খুললেই যেমন অস্বস্তি হয়, তেমনই অন্য খাবারেও সেই গন্ধ ছড়িয়ে পড়ার ভয় থাকে।
বাজারের রাসায়নিক স্প্রে ব্যবহার না করে, রান্নাঘরের মাত্র তিনটি সাধারণ উপাদান দিয়ে কীভাবে এই জেদি গন্ধ দূর করবেন তা হল-
১. লেবু ও লবণ
ফ্রিজের দুর্গন্ধ তাড়াতে লেবুর যথেষ্ট গুণী। এটি ফ্রিজে একটি চমৎকার তাজা সুবাস এনে দেয়।
একটি পাতিলেবু মাঝখান থেকে কেটে নিন। এবার কাটার অংশে কিছুটা লবণ মাখিয়ে ফ্রিজের যেকোনো একটি কোণায় রেখে দিন।
লেবুর সাইট্রিক অ্যাসিড ফ্রিজের ভেতরের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং লবণ ভেজা ভাব ও গন্ধ শুষে নেয়। তবে ভালো ফল পেতে প্রতি ৩-৪ দিন পর পর লেবুর টুকরোটি বদলে ফেলুন।
২. বেকিং সোডা
রান্নাঘরের অত্যন্ত পরিচিত উপাদান বেকিং সোডা (সোডিয়াম বাইকার্বোনেট) প্রাকৃতিক গন্ধ-শোষক হিসেবে দারুণ কাজ করে।
একটি ছোট বাটি বা ছড়ানো পাত্রে ২-৩ চামচ বেকিং সোডা নিন। এবার বাটিটি ফ্রিজের মাঝামাঝি কোনো একটি তাকে রেখে দিন।
এটি ফ্রিজের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা ও সমস্ত রকম কড়া গন্ধ নিজের মধ্যে টেনে নেয়। সপ্তাহে মাত্র একবার এই সোডা বদলে দিলেই আপনার ফ্রিজ থাকবে একদম গন্ধমুক্ত।
৩. কফি পাউডার
কফির কড়া সুবাস যেকোনো দুর্গন্ধকে নিমেষেই ঢেকে দিতে পারে। বিশেষ করে মাছের চড়া গন্ধ দূর করতে এর কোনো বিকল্প নেই।
একটি ছোট পাত্রে কিছুটা শুকনো কফি পাউডার নিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিন।
এটি দ্রুত কাজ শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রিজের আঁশটে গন্ধ উধাও হয়ে যাবে এবং কফির একটি চমৎকার হালকা অ্যারোমা সারা ফ্রিজে ছড়িয়ে পড়বে।
