

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুত্রসন্তানের পর এবার কন্যার মা হয়েছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
মেয়ের জন্মের পর নবজাতকের প্রথম ঝলকও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে উঠে এসেছে তার পুরো মাতৃত্বকালীন সময়ের নানা মুহূর্ত। ভিডিওর শেষ দিকে সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে আদর করতেও দেখা গেছে তাকে।
ভিডিওটির সঙ্গে পূজা লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ এরপর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী। সহকর্মী, স্বজন ও ভক্তরা মা ও নবজাতকের জন্য জানাচ্ছেন শুভকামনা।
মেয়ের নাম এখনই প্রকাশ করছেন না পূজা। তিনি জানিয়েছেন, পাঞ্জাবি রীতি অনুযায়ী জন্মের ৪০ দিন পর আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম রাখা হবে।
এর আগে গত ১০ মে মাতৃদিবসে পূজার সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। ছবিতে অভিনেত্রীর কোলে থাকা পুতুলকে ঘিরে পরিবারের আনন্দও ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয়বার মা হওয়ার খবরটিও বেশ ভিন্নভাবে জানিয়েছিলেন পূজা। গত ২১ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে প্রেগন্যান্সি কিট হাতে স্বামী অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে সুখবরটি ভাগ করে নেন। ভিডিওতে দুজনের উচ্ছ্বাসও ধরা পড়ে।
২০২০ সালে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন পূজা ও কুণাল। একই বছর তাদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়। এবার পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ হলো তাদের কন্যাসন্তান।

