

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা ২৫ বছর বয়সে মারা গেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) তার ২৬তম জন্মদিনে এক শোকবার্তায় তার মৃত্যুর খবর জানায় মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
শোকবার্তায় জুফিচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব করে ২০২৫ সালের মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জুফিচা। প্রতিযোগিতায় তিনি রানারআপ হন। পরে তাকে মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ হিসেবে নির্বাচিত করা হয়।
সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সক্রিয় ছিলেন জুফিচা। বর্জ্য পুনর্ব্যবহার, নদীদূষণ কমানো এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন তিনি।
জুফিচা আইন বিষয়ে পড়াশোনা করছিলেন। পাশাপাশি সংগীতচর্চাও করতেন। মৃত্যুর কয়েক মাস আগেও বিভিন্ন সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। গত জুনে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেন জুফিচা।

