মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুশি মুখার্জির বাড়িতে চুরিঃ উধাও প্রায় ৩৫ লাখ টাকার গহনা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম
বলিউডের আলোচিত অভিনেত্রী খুশি মুখার্জি
expand
বলিউডের আলোচিত অভিনেত্রী খুশি মুখার্জি

বলিউডের আলোচিত অভিনেত্রী খুশি মুখার্জির বাসায় চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, তার বাড়ি থেকে প্রায় ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের স্বর্ণালঙ্কার নিখোঁজ হয়েছে।

অভিনেত্রীর ধারণা, এই ঘটনার সঙ্গে বাড়ির পরিচারিকা জড়িত থাকতে পারেন। কারণ ঘটনার পর থেকে তিনি আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল নিশ্চিত করেছে।

খুশি মুখার্জি বলেন, “যাকে ভরসা করে নিজের ঘরে জায়গা দিয়েছিলাম, তার কাছ থেকেই এমন প্রতারণা পাওয়া সত্যিই কষ্টদায়ক। গহনা হারানো বড় ক্ষতি হলেও আসল ক্ষতি হলো আমার বিশ্বাস ও নিরাপত্তা হারিয়ে যাওয়া।”

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে এবং শিগগিরই তদন্ত শুরু হবে। পরিচারিকাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খুশি মুখার্জি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

কলকাতায় জন্ম নেওয়া খুশি মুখার্জি ২০১৩ সালে তামিল ভাষার অঞ্জল তুরাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পা রাখেন। পরবর্তীতে তেলেগু সিনেমা ডোঙ্কা প্রেমা, হার্ট অ্যাটাক এবং হিন্দি সিনেমা শ্রীনগর-এ অভিনয় করেছেন। তবে টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।

সাহসী পোশাক ও খোলামেলা উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া তার ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন