মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াইলে আগুনে পুড়ল বিএনপি নেতার দোকান

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
আগুনে পুড়ছে দোকান
expand

কিশোরগঞ্জের তাড়াইলের আকুবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় কুয়েতি মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি মুদি ও মনোহারি দোকান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিল (৫৫)।তিনি তালজাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। তার পিতা মৃত আবদুস সোবান ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়,হাবিলের ১০হাত বাই ২৪ হাত লম্বা হাফ বিল্ডিং টিনসেড দোকানটিতে মুদি ও মনোহারি সামগ্রী বিক্রি হতো।দোকানে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মালামাল ছিল এবং ঘর নির্মাণে ব্যয় হয়েছিল আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা।

দোকানের সাথেই অবস্থিত কুয়েতি মসজিদের ইমাম ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন।এরপর স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান হাবিল ধারণা করছেন, এটি নাশকতামূলক ঘটনা হতে পারে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি নিশ্চিত নন।রাতে দোকানে কেউ অবস্থান করতেন না বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে আগুনের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank