

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেষ হয়েছে বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’
আরেক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানান, ‘আমি শুধু ভোট দেইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজের ভোট দিলেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। এদিন দুপুরে জেফার তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, জেফার তার ভোট দেওয়া আঙুলটি দর্শকদের দেখাচ্ছেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, এটি তার জীবনের প্রথমবারের মতো ভোটে অংশগ্রহণ।
অন্যদিকে, বড় পর্দার চিত্রনায়িকা শবনম বুবলীও অংশ নিয়েছেন এই গণতান্ত্রিক উৎসবে। ২০২৬ সালের এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’
মন্তব্য করুন

