বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে অধিকাংশ তারকা ভোট দিতে পারছেন না

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
 জয়া, শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন
expand
 জয়া, শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।

গত আওয়ামী লীগ আমলে সরাসরি দল ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে অনেক তারকা পালিয়ে গেছেন। তাই দেশের অধিকাংশ তারকা পলাতক থাকায় তারা ভোট দিতে পারছো না।

সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শোবিজ তারকাদের ভোটাধিকার প্রয়োগ। অনেক ভক্ত-অনুরাগী জানতে আগ্রহী, তারকাদের মধ্যে কে কোথায় ভোট দেবেন।

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোটও দিয়েছেন তিনি। তবে এবার 'প্রিন্স' সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনের ভোটার। চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।

অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। তবে নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

তারকারা বরাবরই নির্বাচনে ভোট প্রদানের মতো সিরিয়াস বিষয়টি নিয়ে সরব থাকেন। এবারও স্ব স্ব আসনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন শোবিজ অঙ্গনের তারকারা।

নির্বাচন ও গণভোটকে ঘিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি জানান, আসন্ন নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে এবং এবারের ভোট সঠিক নিয়মে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X