

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রূপালি পর্দার জনপ্রিয় নাট্যাভিনেতা ফারুক আহমেদ। ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী নাটক উপহার দিয়েছেন এই অভিনেতা। তিনি সবথেকে বেশি আলোচিত হন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকে কাজ করার মাধ্যমে।
সম্প্রতি ফারুক আহমেদ তার স্ত্রীর সাথে ৩৩ বছর আগের ছবি দিয়ে এক নস্টালজিক পোস্ট করেন। তিনি লেখেন, ‘আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে।’
ফারুক আহমেদ ও তার স্ত্রী নাসরিন
হুমায়ূন আহমেদের নাটকে স্ত্রী ও তার অভিনয় নিয়ে বলেন, ‘তখন কে জানতো আমি আর নাসরিন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?’
‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই পুরোনো স্মৃতিই যেনো ফারুক আহমেদের পোস্টে জীবন্ত হয়ে উঠলো।
পর্দায় মতি আর ফুলির হাস্যরসাত্মক প্রেমের সম্পর্ক সেই সময় মন কেড়েছিলো লাখো দর্শকদের। সেই রসায়ন যে বাস্তবের দম্পতি থেকে উঠে এসেছিল তা আজও অনেকের অজানা। জীবন আর সময়ের দ্রুত বয়ে যাওয়া নিয়ে ফারুক আহমেদের এই পোস্ট স্পর্শ করেছে তার ভক্ত-অনুরাগীদেরও।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ফারুক আহমেদের সাথে নাসরীন নাহারের বিয়ে হয়।
মন্তব্য করুন

