সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কারো পা ধরে নায়িকা হইনি: মিষ্টি জান্নাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম আপডেট : ০১ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম
মিষ্টি জান্নাত ও শাকিব খান
expand
মিষ্টি জান্নাত ও শাকিব খান

মিষ্টি জান্নাত একজন বাংলাদেশী চিত্রনায়িকা এবং মডেল, যিনি ২০১৪ সালে 'লাভ স্টেশন' চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি পেশায় একজন ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক) এবং তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব এসেক্স থেকে আইন বিষয়েও পড়াশোনা করেছেন।

মিষ্টি জান্নাত 'লাভ স্টেশন' ছাড়াও তিনি 'চিনি বিবি', 'তুই আমার', 'আমার প্রেম তুমি', এবং 'আপন দেশ'-এর মতো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মাঝে মাঝেই তিনি তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের বাইরে বিভিন্ন মন্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় ও বিতর্কে থাকেন। বিশেষ করে তার এবং শাকিব খানের সম্পর্কের গুঞ্জনে প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাকিব এবং তার সম্পর্কের গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন করলে তিনি এমন কিছু কথা বলেন এই অভিনেত্রী তা নিয়ে নেটপাড়ায় এখন রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি এক সাক্ষাৎকারে শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক ও খোলামেলা মন্তব্য করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি স্পষ্ট জানান, কারো নাম ভাঙিয়ে ভাইরাল হওয়ার বা 'পা ধরে' নায়িকা হওয়ার কোনো ইচ্ছা বা প্রয়োজন তার নেই। শাকিবের সাথে বিমানে বসা একটি ভাইরাল ছবির সূত্র ধরে মিষ্টি জানান, সেদিন তারা একসাথে শাকিবের বাসায় গিয়েছিলেন। এমনকি শাকিব তার মায়ের হাতের রান্না করা খাবার মিষ্টির সামনে এনে মজা করে বলেছিলেন, ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।

সাক্ষাৎকারটিতে শাকিব খান যদি সব ছেড়ে মিষ্টির কাছে আসতে চান, তবে তিনি কী করবেন- এমন প্রশ্নের জবাবে মিষ্টি এক শর্ত জুড়ে দেন। তিনি বলেন, শুধু দুই স্ত্রীকে ডিভোর্স দিলেই হবে না, শাকিবের যে অসংখ্য গার্লফ্রেন্ড রয়েছে, আগে সেই অধ্যায় বন্ধ করতে হবে।

দেশের শীর্ষ স্টাইলিশ নায়কদের তালিকায় শাকিব খানকে এক নম্বরে রাখলেও, মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’

শাকিবের এই ইতিবাচক পরিবর্তনকে অবশ্য সাধুবাদ জানিয়েছেন মিষ্টি। একজন সুপারস্টারের অনস্ক্রিনে নিজেকে আকর্ষণীয় করতে এমন পরিবর্তন আনা অবশ্যই প্রশংসনীয় বলে তিনি মনে করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন