শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ংকর নির্যাতনের শিকার, প্রতিদিনই কাঁদতেন এই অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৩ এএম
অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।
expand
অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, একটি সম্পর্কে টানা দুই বছর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জীবনের সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

অনুপমা ‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর নাম অবশ্য প্রকাশ করেননি। তবে অনুপমার ভাষ্য, ওই সম্পর্কে থাকাকালে তিনি নিজেকে ক্রমেই হারিয়ে ফেলছিলেন। পরে নিজেকে ফিরে পাওয়ার পথেই হাঁটেন।

অনুপমার ভাষ্য অনুযায়ী, সম্পর্কটিতে কখনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা বলা হতো, আবার দুই দিন পরই সব ঠিক করে ফেলার চেষ্টা চলত। এই চরম ওঠানামার প্রভাব পড়ে তাঁর শরীর ও মনে।

তিনি জানান, সম্পর্কে থাকার সময় তাঁর প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল। এমনকি তাঁর ডান চোখ অনবরত কাঁপতে শুরু করায় শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল।

‘কোনো কোনো কথোপকথনের পর আমি বমি করে ফেলতাম, কিছুই খেতে পারতাম না। অনেক ওজন কমে গিয়েছিল। প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম। এরপর সকালে উঠে শুটিংয়ে যেতে হতো’—এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, অনুপমার চোখের অশ্রুগ্রন্থিও ফুলে গিয়েছিল। পরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুপমা বলেন, বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। তাঁর কাছে পুরো সম্পর্কটিকে মনে হয়েছিল মাকড়সার জালের মতো।

তাঁর ভাষায়,পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করার প্রবণতা—সবকিছু যেন একটি নির্দিষ্ট ছকের মতো চলছিল। একপর্যায়ে তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট করে জানান, তাঁর মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং এভাবে আর সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়।

এরপর ধীরে ধীরে তিনি ওই ব্যক্তির কথার অসংগতি ও মিথ্যাগুলো বুঝতে শুরু করেন। প্রশ্ন করতে থাকেন, মুখোমুখি হন। অনুপমার দাবি, তখন উল্টো তাঁকেই সমস্যার কারণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।

‘শেষ ১০ সেকেন্ডে মুখোশ খুলে যেতে দেখেছি’

অনুপমা জানান, একপর্যায়ে এমন একটি ঘটনা ঘটে, যার পর সম্পর্কটির পুরো বাস্তবতা তাঁর সামনে স্পষ্ট হয়ে যায়। দুই পরিবারের সদস্যরাও বিষয়টির সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর সম্পর্কের এত দিনকার ‘বুদ্‌বুদ’ যেন এক মুহূর্তে ফেটে যায়। অনুপমা আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য শেষ পর্যন্ত তাঁকে হুমকি দিতে হয়েছিল। কারণ, তাঁর দাবি, ওই ব্যক্তি নিজের কোনো কাজের দায় স্বীকার করতেন না।

অনুপমার শেষ সাক্ষাতের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, শেষ ১০ সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছিল, মুখোশটি খুলে যাচ্ছে এবং তিনি যেন ‘একজন দানবকে’ দেখতে পাচ্ছেন।

সম্পর্কের গুঞ্জন কেন ধ্রুব বিক্রমকে ঘিরে

২০২৫ সালের শুরুর দিকে অনুপমা ও ধ্রুব বিক্রমকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের চুম্বনের একটি অযাচাইকৃত ভিডিও ছবি ছড়িয়ে পড়ে। ভক্তদের একাংশ দাবি করেছিলেন, ছবিটি নাকি তাঁদের দুজনের যৌথ স্পটিফাই প্লেলিস্টের প্রোফাইল ছবি ছিল। তবে অনুপমা তাঁর সাম্প্রতিক বক্তব্যে কারও নাম বলেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank