রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন সামান্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

পর্দায় তার প্রতিটি চরিত্রই দর্শকদের মুগ্ধ করে, তবে এবার সেলুলয়েডের বাইরে সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এক জল্পনায় মেতেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জোর গুঞ্জন- খুব শীঘ্রই মা হতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

সম্প্রতি মুক্তি পাওয়া ‘মা ইনতি বানগারাম’ সিনেমার সাফল্য উদযাপনের একটি ভিডিওতে সামান্থার অবয়ব দেখে ভক্তদের একাংশের দাবি, সেখানে ‘বেবি বাম্প’ স্পষ্ট।

যদিও সামান্থা বা তার স্বামী, খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও অনুরাগীদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা থামছে না।

২০২৫ সালের ডিসেম্বরে কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে ঘরোয়াভাবে রাজ নিদিমোরুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ সিরিজ থেকে শুরু হওয়া এই জুটির রসায়ন ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার ক্ষেত্রেও দারুণ সফল।

নন্দিনী রেড্ডির পরিচালনায় এবং রাজের চিত্রনাট্যে ‘মা ইনতি বানগারাম’ সিনেমাটি তারই প্রমাণ। নাগা চৈতন্যের সাথে অতীত বিচ্ছেদের বিষাদ কাটিয়ে সামান্থার এই নতুন অধ্যায়ের আভাসে দারুণ উচ্ছ্বসিত তার ভক্তরা।

বর্তমানে ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মাঝেই ‘রক্ত ব্রহ্মাণ্ড’ ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন