

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় সরগরম হয়েছিল বলিউড। এর প্রায় বছর দুয়েক পর ফের চলল গুলি। এবার লক্ষ্য বি-টাউনের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউডে বিখ্যাত তারকাদের লক্ষ্য করে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা নতুন কিছু নয়। প্রায়শই এমন ঘটনার মেলে। এবার বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে একাধিক গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম।
জানা গেছে, রোহিতের বাড়ির বাইরে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
টাইমস অব ইন্ডিয়াকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের টিম।’
গুলির ঘটনার সময় পরিচালক রোহিত বাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
প্রসঙ্গত মুম্বাইয়ে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে জনপ্রিয় অভিনেতা সালমান খানের বান্দ্রার বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটে। পরে কুখ্যাত গ্যাংস্টার লরেঞ্চ বিষ্ণোইয়ের গ্যাং ঐ হামলার দায় স্বীকার করে। তবে রোহিতের বাড়িতে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
মন্তব্য করুন

