বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই রাশমিকা-বিজয়ের বিয়ে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
ভারতীয় সিনেমা ইন্ড্রাস্ট্রির আলোচিত যুগল বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানা
expand
ভারতীয় সিনেমা ইন্ড্রাস্ট্রির আলোচিত যুগল বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানা

ভারতীয় সিনেমা ইন্ড্রাস্ট্রির আলোচিত যুগল বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানা। বহু আলোচনা আর গুঞ্জনের পর সম্প্রতি জানা গিয়েছির বিয়ে করছেন তারা। তবে বরাবরই বিষয়টি নিয়ে কৌশলী ভূমিকায় দেখা গেছে এই দুই দক্ষিণী তারকাকে।

তবে এবার তাদের বিয়ে নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। গুঞ্জন উঠেছে রাত পোহালেই কি চার হাত এক হতে চলেছে দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার?

দাবি করা হচ্ছে, আগামীকাল ২ ফেব্রুয়ারি উদয়পুরে নাকি বিয়ে করছেন জনপ্রিয় এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে জল্পনা আরও তুঙ্গে উঠেছে।

তানিয়া নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি ভিডিও শেয়ার করছেন। যেখানে দেখা যায়, একটি রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে জাঁকজমকভাবে তৈরি করা হচ্ছে বিয়ের আসর। সেখান থেকেই শুরু হয় গুঞ্জন—এই আয়োজন নাকি রাশমিকা ও বিজয়ের বিয়ের জন্যই।

ভিডিওতে ঐ ইনফ্লুয়েন্সারকে বলতে শোনা যায়, ‘আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হচ্ছে।’

তবে এমন জল্পনায় অবশ্য আপাতত জল ঢেলে দিয়েছে বিজয় ও রাশমিকার এক ঘনিষ্ঠ ব্যক্তি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি বিয়ের খবরটি পুরোপুরি গুজব।

প্রকৃত বিয়ের তারিখ নাকি ২৬ ফেব্রুয়ারি। বিয়ের পর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গত অক্টোবরে গোপনে বাগ্‌দান সেরেছিলেন বিজয়-রাশমিকা। যদিও সেই খবরেও এখনো প্রকাশ্যে মুখ খোলেননি তারা। ফলে বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা কাটছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X