

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টলিউডের গণ্ডি পেরিয়ে এবার সরাসরি বলিউডের বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এতদিন দেবের সান্নিধ্য ও তার প্রযোজনার ছায়ায় কেরিয়ারের মূল স্রোত বজায় থাকলেও, এবার সম্পূর্ণ স্বাধীনভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি। আর এই বড় পদক্ষেপে তার সহ-অভিনেতা হিসেবে খোদ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার থাকতে চলেছেন বলে খবর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনিষ্ক ভার্মা পরিচালিত একটি উচ্চাকাঙ্ক্ষী সায়েন্স-ফিকশন চলচ্চিত্রে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী।
‘সামুক’ নামের এই বিশাল বাজেটের সাই-ফাই ছবিতে ভরপুর অ্যাকশন দৃশ্যের পাশাপাশি চরিত্রের তীব্র আবেগ ফুটিয়ে তুলতে পারে- এমনই একজন বলিষ্ঠ মুখ খুঁজছিলেন নির্মাতারা। সবদিক বিবেচনা করেই রুক্মিণীকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করা হয়েছে।
বর্তমানে ব্রিটেনের মাটিতে ছবিটির শুটিংয়ের তোড়জোড় ও কাজ শুরু হয়ে গেছে। এর আগে প্রযোজক বিপুল শাহের ‘সানশাইন পিকচার্স’-এর ব্যানারে ‘সনক’ সিনেমায় বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে কাজ করেছিলেন রুক্মিণী।
সেই সূত্রে ধরেই এবার বিপুলের মাধ্যমেই বলিউডের এই বড় প্রজেক্টে যুক্ত হলেন তিনি, যা অভিনেত্রীর কেরিয়ারে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।


