বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ এএম
ছবি: সংগৃহীত
expand

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীদের ভাষ্য, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন ছায়েদুর রহমান। বৈঠকের সময় তাকে স্বাভাবিকই মনে হয়েছিল। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

বাসায় ফিরে তিনি দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank