মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ ট্রলের শিকার ক্যাটরিনা কাইফ, সহকর্মীদের ক্ষোভ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ক্যাটরিনা কাইফ
expand

ক্যাটরিনা কাইফ সম্প্রতি মাতৃত্বের স্বাভাবিক রূপ নিয়ে প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বডিশেমিং ও কটাক্ষের শিকার হয়েছেন। গর্ভধারণ-পরবর্তী শারীরিক পরিবর্তনকে কেন্দ্র করে নেটিজেনদের একটি অংশ এই বলি-তারকাকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য শুরু করে।

তবে এই অসংবেদনশীল সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা।

ঘটনাটির সূত্রপাত ঘটে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যানুষ্ঠানে। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে অত্যন্ত সাধারণ সাদা সালোয়ার-কামিজে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

রূপালি পর্দার চিরচেনা কৃত্রিম মেকআপ ছেড়ে তার মাতৃত্বের স্বাভাবিক চেহারা সামনে আসতেই কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করা শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই ‘ক্যাটরিনার এ কী হাল হলো?’ কিংবা ‘তিনি কি বুড়ি হয়ে গেলেন?’- এমন নানা মন্তব্যে ছেয়ে যায় নেটদুনিয়া।

পোস্টপার্টম লুকে ক্যাটরিনাকে এভাবে ট্রোল করার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তার অনুরাগী ও বিনোদন অঙ্গনের তারকারা।

অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের কড়া জবাব দিয়ে জানান, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে যে স্বাভাবিক পুনর্গঠন বা 'পোস্টপার্টম রিকভারি' ঘটে, এটি তেমনই এক সুন্দর ও স্বাভাবিক রূপ। মাতৃত্বের মতো সংবেদনশীল বিষযে এমন মানসিকতার তীব্র নিন্দা জানান অন্যান্য সহকর্মীরাও।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। সন্তান আসার পর থেকেই নিজেকে অভিনয় ও শোবিজ জগতের আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন তিনি।

গ্ল্যামার দুনিয়ার আলো ঝলমলে পরিবেশ ছেড়ে আপাতত সন্তান ও পরিবারের দেখভালেই মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank