বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই: বিপ্লব চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়
expand

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের প্রয়াণের এক মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে। গত সোমবার বিকেলে কয়েকটি ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর এই সংবাদটি পোস্ট করার পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে চরম উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়।

তবে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করে 'পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম'। তারা জানায়, বর্ষীয়ান এই অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানায়। খবরটি ছড়িয়ে পড়ার পর অভিনেতার পরিবার, প্রতিবেশী এবং সহশিল্পীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

পরবর্তীকালে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, অহেতুক কাউকে মৃত ঘোষণা করা স্পষ্টতই অশিক্ষার পরিচয়।

তবে ক্ষোভের মাঝেও নিজের চেনা রসবোধ ধরে রেখে তিনি রসিকতা করে বলেন- পর্দায় খলনায়কের অভিনয় করলেও তিনি বাস্তব জীবনের রাজনৈতিক নেতাদের মতো অতটাও খারাপ মানুষ নন।

দীর্ঘ অভিনয় জীবনে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার ও তপন সিংহের মতো দিকপাল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করা এই গুণী অভিনেতা ইদানীং বয়সের কারণে অনিয়মিত হলেও ‘অসুর’, ‘দুর্গ রহস্য’ কিংবা ‘সাবাস ফেলুদা’-র মতো সাম্প্রতিক সৃষ্টিগুলোতে নিজের ছাপ রেখেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank