বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাকে হুমকি দিলেন নায়িকা পলি?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
চিত্রনায়িকা পলি
expand

চিত্রনায়িকা পলি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বেশ কড়া ও আক্রমণাত্মক স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি কারো নাম সরাসরি উল্লেখ না করলেও কঠোর ভাষায় চরম হুঁশিয়ারি দেন।

পলির পোস্টটি ছিল এরকম- ‘সাহস থাকলে আমার নাম নিয়ে স্ট্যাটাস দে। আমার নাম পলি। তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব। দেখি তোর তলায় কত জোর।’

কাকে উদ্দেশ্য করে পলির এই ক্ষোভ এবং ঠিক কী ঘটেছিল, তা স্পষ্ট না হলেও নেটিজেনদের মাঝে বিষয়টি নিয়ে নানা কৌতুহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিনেত্রীর এমন পোস্ট দেখে ধারণ করা হচ্ছে, কেউ হয়তো তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা স্ট্যাটাস দিয়েছে, যা তাকে চরমভাবে ক্ষুব্ধ করেছে।

শোবিজে পলি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত হলেও, আইনি পদক্ষেপ বা ‘জেল-হাজতের ভাত খাওয়ানো’র এই কড়া বার্তা নেটিজেনদের নজর কেড়েছে বেশ ভালোভাবেই।

সামাজিক মাধ্যমে এখন পলির এই পোস্ট ঘিরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভক্তদের অনেকে তার এই রূপকে সাহসী অবস্থান হিসেবে দেখলেও, অনেকেই জানতে চাইছেন আসল ঘটনাটি কী এবং কার সাথে তার এই বিরোধ তৈরি হলো।

তবে এই হুঁশিয়ারির বিষয়ে পলি নিজে থেকে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তার ভক্ত ও অনুসারীরা এখন মুখিয়ে আছেন আসল বিষয়টির পেছনের রহস্য উন্মোচনের দিকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank