রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ বছরের পুরোনো বাড়ির ক্ষতি করলো কোক স্টুডিও

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের পুরোনো মুঘল স্থাপত্যের নিদর্শন 'বড় সরদার বাড়ি' বাণিজ্যিকভাবে কোক স্টুডিওর কাছে শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী সরঞ্জাম খুলে নেওয়ার সময় ঐতিহাসিক এই ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর প্রতিবাদে এবং ঐতিহ্যবাহী স্থাপনাটির দ্রুত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কবি শাহেদ কায়েসসহ অন্যান্য নেতারা জানান যে, এমন অবহেলার কারণে ভবনটির অপূরণীয় ক্ষতি হতে পারে। তাই তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিশেষজ্ঞদের দিয়ে মূল নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার এবং ভবিষ্যতে ঐতিহাসিক স্থাপনা সুরক্ষায় কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন।

একইসঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনে স্থানীয় চারু ও কারুশিল্পীদের বঞ্চনা দূর করে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন