শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জোড়া ছিলাম আমরা, উনি চলে যাওয়ার পর একা লাগে’ 

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম
জেমস ও আইয়ুব বাচ্চু
expand
জেমস ও আইয়ুব বাচ্চু

পড়ন্ত বিকেলের স্মৃতি আর বন্ধু হারানোর হাহাকার একাকার হয়ে গেল ইতালির রোমে। দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে ১৬ আগস্ট রোমের মঞ্চে গাইতে যাচ্ছেন 'নগরবাউল' খ্যাত জেমস। তবে সেই আনন্দের দিনে এক গভীর বিষাদের ছায়াও জড়িয়ে আছে- যেদিন রোমে তার কনসার্ট, সেদিনই বাংলাদেশের আরেক প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন।

কনসার্ট উপলক্ষে রোমের এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অবধারিতভাবেই উঠে আসে এবি-জেমস জুটির সোনালী স্মৃতির কথা।

দীর্ঘদিনের সহকর্মী ও প্রাণের বন্ধুকে হারিয়ে জীবনের এই পর্যায়ে এসে নিজেকে কতটা একাকী মনে হয়, তা নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেমস। যদিও ভেতরের সবটুকু কষ্ট কথায় প্রকাশ করতে চাননি এই রকস্টার।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস সংক্ষেপে বলেন, ‘আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, “জোড়া” ছিলাম আমরা। তো উনি চলে যাওয়ার পর খুব একা লাগে, এর থেকে বেশি বিষয় বলতে চাই না।’

এক যুগ পর রোমের মাটিতে পা রাখা নিয়ে জেমস জানান, প্রবাসীদের অকৃত্রিম ভালোবাসাই একজন শিল্পীর পথচলার আসল জ্বালানি।

ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি ভক্তের উপস্থিতি দেখে তার মনেই হয়নি যে তিনি ভিনদেশে আছেন, বরং মনে হচ্ছিল যেন নিজ দেশেরই কোনো সংবাদ সম্মেলনে বসে কথা বলছেন।

শেষে নতুনদের নিয়ে আশার আলো ছড়িয়ে জেমস জানান, তরুণ প্রজন্মের শিল্পীদের হাত ধরেই বাংলা গান ও সংস্কৃতি বিশ্বমঞ্চে আরও অনেক দূর এগিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank