বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিম কার্দাশিয়ানের বাড়িতে বড় দুর্ঘটনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম
কিম কার্দাশিয়ান
expand
কিম কার্দাশিয়ান

মার্কিন অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলসে অবস্থিত ৬ কোটি ডলারের বিলাসবহুল বাড়িতে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় গত রোববার ভোর ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। বর্তমানে সংস্কার কাজ চলায় বাড়িটি ফাঁকা ছিল; ফলে কিম বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ২০১৪ সালে কিমের সাবেক স্বামী র‍্যাপার কানি ওয়েস্ট এই সম্পত্তিটি কিনেছিলেন এবং বর্তমানে পুনর্নির্মাণ কাজের জন্য কিম লস অ্যাঞ্জেলেসের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন।

কিম কার্দাশিয়ানের ক্ষেত্রে নিরাপত্তাহীনতার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে তিনি এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সেসময় পুলিশ সেজে আসা একদল সশস্ত্র ডাকাত তাকে জিম্মি করে প্রায় ১ কোটি ডলারের গহনা লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে ২০২৫ সালে ফরাসি আদালত এই ঘটনায় জড়িত আটজনসহ মোট ৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন।

ওই রায় ঘোষণার পর কিম ফরাসি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঘটনাটি তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হলেও ন্যায়বিচার ও জবাবদিহিতা মানুষকে ট্রমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন