বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন এ আর রহমানের ছেলে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সংগীতশিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন। সোমবার (১০ আগস্ট) ভোরে বিমানবন্দরে যাওয়ার পথে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

এতে তিনি, তার এক বন্ধু এবং অপর গাড়ির চালক সামান্য আহত হন। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই কিছু গণমাধ্যমে দাবি করা হয় দুর্ঘটনার সময় আমিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্পষ্টীকরণে এই গুঞ্জন উড়িয়ে দেন তিনি।

আমিন জানান, গাড়িটি চালাচ্ছিলেন তার বন্ধু এবং তিনি কেবল যাত্রী হিসেবে আসনে ছিলেন। ঈশ্বরের কৃপায় সবাই নিরাপদে আছেন উল্লেখ করে এই পরিস্থিতিতে পাশে থাকা পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানান এই তরুণ গায়ক।

আমিনের সুরেই কথা বলেছেন তার বোন ও সংগীতশিল্পী খতিজা রহমান। তিনি জানান, সামনে থাকা একটি গাড়ি সিগন্যাল অমান্য করে হুট করে চলে আসাতেই মূলত এই সংঘর্ষ।

অন্যদিকে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, বাঁ দিক থেকে একটি গাড়ি হঠাৎ মূল সড়কে ঢুকে পড়ায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে।

ঘটনার কারণে পরিবারে যেন অনাকাঙ্ক্ষিত কোনো উদ্বেগ তৈরি না হয়, সেজন্য সংবাদ পরিবেশনের আগে সঠিক তথ্য যাচাই করার অনুরোধও জানান খতিজা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন