শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাবনার মুখোমুখি দীপংকর দীপক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

এটিএন বাংলার প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ অতিথি থাকছেন সাহিত্যিক-সাংবাদিক ও গবেষক দীপংকর দীপক। এতে শিল্প-সংস্কৃতি, লেখালেখি, গবেষণা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে এটি প্রচার হবে। ভাবনা আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেন।

দীপংকর দীপক বর্তমানে দৈনিক দেশ রূপান্তরের বার্তা বিভাগে কর্মরত। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক যায়যায়দিনে।

দীপংকর দীপকের এ পর্যন্ত ডজনখানেক বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে—‘রক্তফুল’, ‘হে বঙ্গ’, ‘কালচক্র’, ‘প্রহেলিকা’, ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’, ‘নিষিদ্ধ যৌবন’ প্রভৃতি। সর্বশেষ গত বছরের বইমেলায় প্রকাশিত হয়েছে তার অণুগল্পের বই ‘দুর্ভিক্ষের শহরে’।

সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে দীপংকর দীপক ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’, ‘বিশ্বভরা প্রাণ সম্মাননা’, ‘কান্দি যুবসংঘ সম্মাননা’, ডিএসইসি লেখক সম্মাননাসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন