

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন।
তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে।
খবরটি নিশ্চিত করেছেন চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মা ও দুই নবজাতক তিনজনই সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিরঞ্জীবী জানান, যমজ সন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লেখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল, যা দাদা-দাদির পক্ষ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন ঘোষণা হিসেবে ধরা হচ্ছে।
চিরঞ্জীবীর পোস্টের পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।
এর আগে, ২০২৩ সালের জুনে এই দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়। সেই সময়ও পুরো চলচ্চিত্র অঙ্গন ও ভক্তরা ব্যাপকভাবে আনন্দ উদ্যাপন করেছিলেন।
মন্তব্য করুন

