শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে হল সংসদের ভিপি-জিএস পদে নির্বাচিতরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
expand
জাকসু নির্বাচনে হল সংসদের ভিপি-জিএস পদে নির্বাচিতরা

দীর্ঘ ৪০ ঘণ্টার ভোট গণনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

হলভিত্তিক নির্বাচিতরা:

শহীদ রফিক-জব্বার হল: ভিপি – মেহেদি হাসান, জিএস – শরিফুল ইসলাম, এজিএস – আরিফুল ইসলাম

২১ নং (ছাত্র) হল: ভিপি – ইবনে শিহাব, জিএস – ওলিউল্লাহ মাহাদী, এজিএস – তুষার আহমেদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি – রাকিবুল ইসলাম, জিএস – আলী আহমেদ, এজিএস – সামিন ইয়াসির

আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি – জিএমএম রায়হান কবীর, জিএস – আবরার শাহরিয়ার, এজিএস – রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)

মীর মশাররফ হোসেন হল: ভিপি – খালেদ জুবায়ের, জিএস – শাহরিয়ার নাজিম, এজিএস – আরাফাত হোসেন

মওলানা ভাসানী হল: ভিপি – আবদুল হাই স্বপন, জিএস – হৃদয় পোদ্দার, এজিএস – রাকিব হাসান

শহীদ সালাম-বরকত হল: ভিপি – মারুফ হোসেন, জিএস – মাসুদ রানা, এজিএস – আবরার আজিম ভুঁইয়া

আলবেরুনী হল: ভিপি – রিফাত আহমেদ শাকিল, জিএস – মুনতাসির বিল্লাহ খান, এজিএস – সাদমান হাসান খান

নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি – বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস – সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস – প্রার্থী নেই

১০ নং (ছাত্র) হল: ভিপি – আসিফ মিয়া, জিএস – মেহেদী হাসান, এজিএস – নাদিম মাহমুদ

১৫ নং (ছাত্রী) হল: ভিপি – শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস – মেহনাজ মোহনা, এজিএস – শাহানা আক্তার

নির্বাচনের তথ্য: মোট ভোটার – ১১,৮৯৭ (ছাত্র ৬,১১৫, ছাত্রী ৫,৭২৮), ভোটার উপস্থিতি – প্রায় ৬৭–৬৮%। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী।

প্রধান অংশগ্রহণকারী প্যানেলসমূহ:

শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ – ভিপি আরিফুল্লাহ আদিব, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, নারী এজিএস – আয়েশা সিদ্দিকা মেঘলা।

বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ – ভিপি আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস আবু তৌহিদ মো. সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) – মালিহা নামলাহ, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) – জিয়া উদ্দিন আয়ান।

ছাত্রদল সমর্থিত প্যানেল – ভিপি মো. শেখ সাদী হাসান, জিএস তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস (পুরুষ) মো. সাজ্জাদুল ইসলাম, এজিএস (নারী) আঞ্জুমান আরা ইকর।

‘সম্প্রীতির ঐক্য’ – ভিপি প্রার্থী নেই, জিএস শরন এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) নুর এ তামীম স্রোত, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) ফারিয়া জামান নিকি।

‘সংশপ্তক পর্ষদ’ – ভিপি প্রার্থী নেই, জিএস জাহিদুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) সোহাগী সামিয়া জন্নাতুল ফেরদৌস।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল – সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) মো. সজিব আহম্মদ জেনিচ, কার্যকরী সদস্য (নারী) রোকেয়া আমিন অনুসূয়া, কার্যকরী সদস্য (পুরুষ) মো. সুমন হোসেন।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ – ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. শাকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) তৌহিদুল ইসলাম নিবিড় ভূঁঞা।

‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ – ভিপি মো. মাহফুজুল ইসলাম মেঘ, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) মো. নাজমুল ইসলাম।

নির্বাচনে ২১টি আবাসিক হলে ভোটগ্রহণের পর ব্যালট বাক্সগুলো সিনেট হলে নিয়ে এসে প্রায় ৪০ ঘণ্টা ধরে গণনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup