

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশের মতো রাজধানীতেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
প্রথমবারের মতো এক সঙ্গে দুই ভোট দিচ্ছেন ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল গড়িয়ে দুপুরেও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়। ভোটাররা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করে ভোট দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি দেখা যায়। নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায় দুপুর বেলাও।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার।
ঢাবির কার্জন হল কেন্দ্রে ভোট দিতে আসা রহমান বলেন, সকালে ভিড় শুনে দুপুরে আসলাম। তাও ভিড়ে দাঁড়িয়েছি, তবে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভালো লাগছে।
একই কেন্দ্রের আবির নামে এক তরুণ ভোটার বলেন, জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। সার্বিক নিরাপত্তাও ভালো।
বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলা হলেও নির্ধারিত সময়ে পরও যদি ভোটার কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকে তারাও ভোট দিতে পারবেন।
মন্তব্য করুন