বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে অপতথ্যের ছড়াছড়ি, নেপথ্যে ভারত

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে। তবে নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে বাংলাদেশে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে তারা সতর্ক করেছেন বিশ্লেষকরা।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে এবং এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, স্থানীয়ভাবে যেমন অপতথ্য ছড়ানো হচ্ছে, তেমনি বিদেশি গণমাধ্যমের মাধ্যমেও তা করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজ হেট’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এক্সে (সাবেক টুইটার) প্রায় ১ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট ব্যবহার করে ৭ লাখ পোস্টের মাধ্যমে অপতথ্য ছড়িয়ে হয়েছে। এর মধ্যে ৯০% পোস্ট ভারত থেকে, বাকী ১০% যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে।

প্রতিষ্ঠানের প্রধান রাকিব নায়েক বলেছেন, ‘ভারত থেকে সংঘবদ্ধভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা চলার মিথ্যা দাবি করছে।’

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ডিজিটালি রাইট’-এর প্রধান মিরাজ আহমেদ চৌধুরী বলেন, ‘বিনামূল্যে এআই টুল ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করা খুব সহজ হয়েছে। ফলে নির্বাচনের সময় ভোটারদের বিভ্রান্ত করা সহজ হচ্ছে।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব জেসমিন টুলী মনে করেন, এআই-ভিত্তিক ভুয়া তথ্য বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য ঝুঁকির সৃষ্টি করছে, কারণ সাধারণ মানুষ তথ্য যাচাই করতে সচেতন নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup