

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসন।
এরই ধারাবাহিকতায় প্রচারণা মধ্য দিয়ে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বয়ে চলছে নির্বাচনী হাওয়া। এতে ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেলেও মুখ খুলছেন না সাধারণ ভোটাররা।
তবে দেশের সার্বিক পরিস্থিতি রাজনৈতিক পট পরিবর্তন না ঘটলে আসনটিতে নীরব ভোট বিপ্লব ঘটতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আবাস দিয়েছেন।
এ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম নির্বাচন।
যদিও শেখ হাসিনার দল আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবু দলটির সমর্থকরাই শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভোটের আর এক সপ্তাহ সময় বাকি রয়েছে।
ওই আসনটি গুরুত্বপূর্ণ, একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭শ ৯৯ জন, আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮শ ৬০ জন।
ওই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী।
ৎতারা হলেন-বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র (হরিণ) প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম, গণঅধিকার পরিষদের মনোনীত (ট্রাক) প্রতীকের প্রার্থী প্রফেসর আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত শাপলা (কলি) প্রতীকের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মনোনীত (হাত পাখা) প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল কাশেমী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা।
ভালুকা উপজেলায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীকে নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিএনপির ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন একাধিক সূত্র। ওই আসনটিতে বড় একটি ভোটব্যাংক রয়েছে আওয়ামী লীগের। বিএনপি নাকি স্বতন্ত্র কে পাবে আওয়ামী লীগের ভোট।
মন্তব্য করুন
