বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:৫০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানায়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর পোর্টালে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সাক্ষাৎকারের তারিখ জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার প্রয়োজন হবে না।

বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহার করা ই-মেইল ঠিকানার মাধ্যমেই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বা স্পন্সর সংক্রান্ত বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং তাদের সন্তানরাও আর্থিক গ্যারান্টর হতে পারবেন। ইতালিতে অবস্থানরত আত্মীয়রাও স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভাষা দক্ষতার সনদ অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। এতে শিক্ষার্থীর শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা আলাদাভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতার সত্যতা নিশ্চিত করতে সিআইএমইএ সনদ অথবা ‘ডিক্লারেশন অব ভ্যালু’ জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-ভর্তি বা প্রি-এনরোলমেন্টের ভিত্তিতে শিক্ষার্থী ভিসা আবেদনের শেষ সময় আগামী ২৯ অক্টোবর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup