রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা

কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আলামিন মজুমদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওমর ফারুককে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদ উসমানকে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এবং জোবায়ের আজম খানকে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাঈমুর রহমান (নাঈম ভূঁইয়া), বিল্লাল হোসেন, জি. এম. তৈয়বুর ইসলাম ও মহির আলম।

নতুন কমিটির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সোচ্চার থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’

সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির কমিটিতে সদস্য সচিব পদে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বদ্ধপরিকর। আপনারা সবসময় আমার কাজে পাশে থাকবেন এবং দোয়ায় রাখবেন।’

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank