মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ‘বায়োটেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স (এমএসসি) শিক্ষার্থীদের জন্য 'Business Perspectives of Biotechnology' শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিভাগীয় ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি-এর ভাইরোলজি ল্যাব ও জিন সেন্টারের সহকারী বিজ্ঞানী সেজানুর রহমান।

সেমিনারে মূল বক্তা সেজানুর রহমান বায়োটেকনোলজির সঙ্গে ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের শুধু ল্যাবের গবেষণায় সীমাবদ্ধ না থেকে গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর ও বাজার বিশ্লেষণের আহ্বান জানান। একইসঙ্গে নিজের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেন তিনি।

সেমিনারে বক্তারা গবেষণার ফলাফলকে পণ্য বা সেবায় রূপান্তর, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেন। বিভাগের কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু এবং জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম তাদের বক্তব্যে গবেষণার জ্ঞানকে শিল্প ও বাস্তব জীবনের সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপি বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেবল 'চাকরি খোঁজা'র মানসিকতা থেকে বের করে নিজস্ব জ্ঞান ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার সাহস জোগাবে।"

উল্লেখ্য, সেমিনারে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপি, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুসহ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. রেজুয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা, অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, অধ্যাপক ড. হোসেন মো. ফারুকী, সহযোগী অধ্যাপক মো. খাসরুল আলম এবং অধ্যাপক ড. রেজাউল করিমসহ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন