মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিএসসিতে ‘ফিমেল জোন’, ব্যাখ্যা চাইলো প্রশাসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য নির্ধারিত আলাদা ফ্লোর জোন বা নারী বিশ্রামাগার স্থানান্তরের ঘটনায় ব্যাখ্যা তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদের সই করা এক চিঠিতে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও সুস্পষ্ট মতামত চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৩ জুলাই দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ডাকসুর উদ্যোগে টিএসসি ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য নির্ধারিত আলাদা ফ্লোর জোন বা নারী বিশ্রামাগার স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, এ সিদ্ধান্ত গ্রহণের আগে টিএসসির উপপরিচালকের উপস্থিতিতে কোনো ধরনের আলোচনা বা আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া হয়নি।

এ ঘটনায় প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, অবকাঠামোগত এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া উচিত ছিল।

এ প্রেক্ষাপটে বিষয়টির সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য টিএসসির পরিচালককে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ডাকসুর ফিমেল জোন স্থাপন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি অনেকেই। নেটিজেনদের প্রশ্ন ছিল টিএসসি ক্যাফেটেরিয়াতে আলাদা জোনের প্রয়োজনীয়তা নিয়ে। কেউ কেউ এটিকে ‘রাজনৈতিক’ কাজ বলেও আখ্যা দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন