শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‎দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ের অভিযোগে ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েকদিনে ক্যাম্পাসের পাশ্ববর্তী বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে র‍্যাগিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় র‍্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ এবং ২৬ ব্যাচের ৭২ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজে ৭ কর্মদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী রয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, র‍্যাগিংয়ের অভিযোগে ৭০ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনও শোকজের জবাব পাইনি। অভিযুক্তদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup