

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও চত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সুমন সরদার বলেন, তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ‘জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রস্তাবিত এ বাজেট দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই এবং জনস্বার্থে এ ধরনের নীতিনির্ধারণী পদক্ষেপের ধারাবাহিকতা কামনা করি।’
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, পথিক, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আবু সুফিয়ান, আব্দুল্লাহ আল মামুন, নাইমুর রহমান দুর্জয়সহ আহ্বায়ক কমিটির সদস্যরা।
