বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

শিক্ষার্থী, শিক্ষক ও অংশীজনদের জন্য আরও স্মার্ট এবং তথ্যবহুল সেবা নিশ্চিত করতে সম্প্রতি প্রতিষ্ঠানটি চালু করেছে তাদের অত্যাধুনিক নতুন ওয়েব পোর্টাল।

পোর্টালটির পরিকল্পনা ও কারিগরি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ডিজিটাল শিক্ষা পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ক্যাম্পাস৩৬৫’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই ওয়েব পোর্টালটির আধুনিক ডিজাইন এবং ব্যবহারবান্ধব ইন্টারফেস এর মাধ্যমে শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা এখন থেকে আইবিএ-র যাবতীয় নোটিশ, একাডেমিক আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য আগের চেয়ে অনেক দ্রুত ও সহজে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও শিক্ষক ও ছাত্রদের মধ্যে ডিজিটাল যোগাযোগকে উন্নত করবে এই পোর্টালটি।

অপো স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আয়োজনে এই পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আক্তার, সহকারী অধ্যাপক পলাশ সাহা এবং ক্যাম্পাস৩৬৫-এর সিইও কে এম আবির মাহমুদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

পোর্টালটির সুবিধা নিয়ে আইবিএ-জাহাঙ্গীরনগরের পরিচালক প্রফেসর ড. আইরিন আক্তার বলেন, “এই ওয়েব পোর্টালটি শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, বরং আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে গতিশীল করার একটি কার্যকর মাধ্যম। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানকে আধুনিক ও সহজতর করাই আমাদের মূল লক্ষ্য।”

ক্যাম্পাস৩৬৫-এর সিইও কে এম আবির মাহমুদ জানান, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইবিএ-জাহাঙ্গীরনগরের এই পোর্টালটি সেই ডিজিটাল অভিযানেরই একটি অবিচ্ছেদ্য অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup