রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ চলাকালে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:১৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ-২০২৬ চলাকালে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও স্টিকারবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে। বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহণ এবং ভারি যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃমূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন