মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির ডিবেটিং সোসাইটির সভাপতি সাদি, সাধারণ সম্পাদক এনায়েত

কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:০১ পিএম
সভাপতি সাদি, সাধারণ সম্পাদক এনায়েত
expand
সভাপতি সাদি, সাধারণ সম্পাদক এনায়েত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।

মঙ্গলবার (৫ মে ) ডিবেটিং সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন বিতর্ক) মো. আবিদুর রহমান, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) তাইমুন্নাহার তিশা, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) তানভীর আনজুম সাজন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজমুস সাকিব, নাজমুল হাসান ফাহিম ও মো. শাহিদুল ইসলাম।

এছাড়াও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন ঐশী, দপ্তর সম্পাদক আবছার উদ্দিন ইফতি, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব এবং অনুষ্ঠান সম্পাদক মো. মাহিনুর।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খায়রুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন