

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা প্রদানকে সময়ের দাবি বলে উল্লেখ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ প্রয়োগই পারে সেবার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিতার আওতায় আনতে।”
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অন ওয়েব-পোর্টাল ম্যানেজমেন্ট ফর স্টেকহোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একটি আধুনিক ও কার্যকর ওয়েব-পোর্টাল কেবল তথ্য প্রকাশের মাধ্যম নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই সংশ্লিষ্টদের নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ রাখা এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে নোবিপ্রবির ডিজিটাল সেবা আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা এবং আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার মো. জানে আলম। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।